সর্বশেষ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

Abnews eedul ajha942042Web Popup (3)

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রোববার সন্ধ্যায় দেশটির ধর্ম মন্ত্রণালয় জিলহজ মাস শুরু ও ঈদুল আজহা উদ্‌যাপনের এই আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস আগামী ১৮ মে (সোমবার) থেকে শুরু হবে এবং আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারার প্রতিবেদন অনুযায়ী, রোববার রাজধানী জাকার্তায় আয়োজিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর এই ঘোষণা দেন। তিনি জানান, চাঁদের হিসাব ও পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার ৮৮টি ভিন্ন স্থানে পরিচালিত নতুন চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতেই এই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, নতুন চাঁদের অবস্থান ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ধর্মমন্ত্রীদের নির্ধারিত মানদণ্ড ছাড়িয়ে গেছে। হিজরি মাস শুরুর এই মানদণ্ড অনুযায়ী, চাঁদের উচ্চতা কমপক্ষে ৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব ৬ দশমিক ৪ ডিগ্রি হতে হয়।

ধর্মমন্ত্রী আরও জানান, বৈঠকে আলেম-ওলামা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, জ্যোতির্বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির তৈরি গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানসংক্রান্ত হিসাবের সঙ্গে মিলিয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে, সিঙ্গেল গ্লোবাল হিজরি ক্যালেন্ডার অনুসরণ করে ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন ‘মুহাম্মাদিয়া’ও ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের কথা জানিয়েছিল। তাদের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হবে। গ্লোবাল ক্যালেন্ডার প্যারামিটার বা বৈশ্বিক জ্যোতির্বিজ্ঞানসংক্রান্ত গণনার ওপর ভিত্তি করে তারা এই সিদ্ধান্ত নেয়, যা বিশ্বজুড়ে হিজরি মাস শুরুর সময় একীভূত করার লক্ষ্যে কাজ করে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup