সর্বশেষ

আগামী ৫ বছরে ৩১ লাখ কর্মী নেবে রাশিয়া

Russia to hire 3.1 million workers in next 5 yearsProbashir city Popup 19 03

ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে রাশিয়ার বিভিন্ন খাতে শ্রমিক সংকট ক্রমেই প্রকট হয়ে উঠেছে। এই ঘাটতি পূরণে বন্ধু দেশ ভারতের ওপর নির্ভর করতে চাচ্ছে মস্কো। রাশিয়ার শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে তারা ভারত থেকে মোট ৩১ লাখ দক্ষ কর্মী নিতে চায়।

Russia 3 20250903162419

রুশ ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চলতি বছরই চুক্তির আওতায় ১০ লাখ ভারতীয় শ্রমিককে রাশিয়ায় পাঠানো হবে। মূলত নির্মাণ ও বস্ত্রশিল্প খাতে তাদের নিয়োগ দেওয়া হবে, তবে উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মীদের সরকারি বা আধাসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদে নিয়োগেরও পরিকল্পনা রয়েছে।

রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার তাসকে জানান, “রাশিয়ার শ্রমবাজারে ভারতীয়দের জন্য ব্যাপক চাহিদা রয়েছে, আর ভারতে দক্ষ কর্মীর অভাব নেই। রাশিয়া নিয়মকানুন ও সংরক্ষিত কাঠামো অনুসরণ করে ভারতীয়দের নিয়োগ দিতে আগ্রহী।” এছাড়া, ভারতীয় কর্মীদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা দ্রুত প্রদান করতে রাশিয়া-ভারত নতুন একটি দূতাবাস খোলার পরিকল্পনাও রয়েছে।

দীর্ঘ সময় ধরে রাশিয়ায় ভারতীয় শ্রমিকের আগমন বেড়ে চলেছে। থিঙ্কট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে রাশিয়ায় ৫ হাজার ৪৮০ জন ভারতীয় ওয়ার্ক পারমিট পেয়েছিলেন, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ২০৮-এ। পাঁচ বছরে প্রায় সাতগুণ বৃদ্ধি, যা রাশিয়ার অর্থনীতিতে ভারতীয় জনশক্তির গুরুত্বকে প্রতিফলিত করে।

বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ায় শ্রমিক সংকট আরও প্রকট হয়েছে। সরকারি সমীক্ষা অনুযায়ী, যুদ্ধে নিহত হয়েছেন এক লাখের বেশি রুশ সেনা, যাদের মধ্যে অনিয়মিত নাগরিকরাও রয়েছেন। এ অবস্থায় ভারতের দক্ষ শ্রমিকদের গুরুত্ব আরও বেড়ে গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03