Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিদের দুঃসংবাদ দিল থাইল্যান্ড

Thai government bad news for bangladeshisCity

থাইল্যান্ড ভ্রমণের ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বাড়ানো হয়েছে ভিসা ফি। আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন এই ফি কাঠামো কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকার রয়েল থাই দূতাবাস। ভিসা ফি বৃদ্ধির কারণ হিসেবে তারা উল্লেখ করেছে বাংলাদেশি মুদ্রার অবমূল্যায়নকে।

দূতাবাস জানায়, ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত যারা ভিসার জন্য আবেদন ও ফি পরিশোধ করবেন, তারা আগের হারেই সুবিধা পাবেন। তবে ১ সেপ্টেম্বর থেকে সকল আবেদনকারীকেই নতুন হারে ফি জমা দিতে হবে।

নতুন ফি অনুযায়ী, সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি ৩,৬০০ টাকা, ডাবল এন্ট্রি ৭,২০০ টাকা, ট্যুরিস্ট ভিসা ৪,৫০০ টাকা এবং মাল্টিপল ট্যুরিস্ট ভিসার ফি ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসার জন্যও একই পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।

এছাড়া দীর্ঘমেয়াদি যেমন ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ও লং টার্ম রেসিডেন্ট ভিসাগুলোর ফি অনেক বেশি বাড়ানো হয়েছে। পাসপোর্ট ইস্যু ও লিগালাইজেশন সংক্রান্ত ফিও নতুনভাবে নির্ধারিত হয়েছে, যা ২,০০০ থেকে ৬,৮০০ টাকার মধ্যে।

সাথে আরও জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ভিসা ফি পরিশোধে চালু হবে নতুন অনলাইন পেমেন্ট ব্যবস্থা। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে অনলাইনে ফি জমা দিতে পারবেন। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ফি অবশ্যই সঠিক পরিমাণে ও একবারে পরিশোধ করতে হবে—ভুল বা আংশিক পেমেন্ট কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং জমা হওয়া অর্থ ফেরত দেওয়া হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate