সর্বশেষ

সুখবর! প্রবাসীরা তাদের মোবাইল দিয়েই পাঠাতে পারবেন রেমিট্যান্স

Malaysia's ministry of labor approves sending remittances via e walletProbashir city Popup 19 03

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এখন ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহার করে বাংলাদেশের যেকোনো মোবাইল ব্যাংকিং বা কর্পোরেট ব্যাংকে সহজে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এ সুবিধা দিচ্ছে আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা রিয়া ই-ওয়ালেট। সম্প্রতি মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় (জেটিকে) এই ডিজিটাল বেতন ব্যবস্থাপনার অনুমোদন দিয়েছে।

বুধবার দেশটির প্রভাবশালী দৈনিক ‘বেরিতা হারিয়ান’-এর এক প্রতিবেদনে জানানো হয়, রিয়া ই-ওয়ালেট ব্যবহার করতে প্রবাসীদের আর ব্যাংক বা মানি ট্রান্সফার সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। বরং মোবাইলেই সরাসরি বেতন গ্রহণের পাশাপাশি নিয়োগকর্তারাও এই অ্যাপের মাধ্যমে কর্মীদের বেতন দিতে পারবেন।

রিয়া মানি ট্রান্সফার ও ইউরোনেট ওয়ার্ল্ডওয়াইড ইনকর্পোরেটেড-এর একটি শাখা হিসেবে রিয়া এখন মালয়েশিয়ায় কর্মরত হাজার হাজার প্রবাসী শ্রমিকদের জন্য একটি নিরাপদ ও বৈধ বেতন ব্যবস্থাপনার সুযোগ করে দিচ্ছে। এই উদ্যোগ বিশেষ করে ব্যাংকিং সেবার বাইরে থাকা শ্রমিকদের অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিয়া ই-ওয়ালেট ছাড়াও রিয়া প্রিপেইড কার্ড (মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে), পেরোল ম্যানেজমেন্ট এবং সেমি-ডিজিটাল সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়াজুড়ে ৭৮টি শাখা থেকে টাকা পাঠানোর সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। মোবাইল অ্যাপের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোয় বাংলাদেশ সরকার নির্দিষ্ট হারে রাজস্বও পাবে।

রিয়া মানি ট্রান্সফারের কর্মকর্তারা জানিয়েছেন, বিকাশ, রকেট বা নগদ অ্যাকাউন্টে দিন-রাত ২৪ ঘণ্টা বৈধভাবে টাকা পাঠানো যাবে। এতে করে প্রবাসীরা হুন্ডি বা অবৈধ পন্থা এড়িয়ে বৈধ চ্যানেল ব্যবহার করতে আগ্রহী হবেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03