Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় গরুর ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশির

Bangladeshi dies after being hit by cow in malaysiaCity

মালয়েশিয়ায় নেগারি সেম্বিলান রাজ্যে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২১ বছর বয়সি এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত ২৫ মে রাত ৮টার দিকে নিহত বাংলাদেশি মোটরসাইকেল চালিয়ে কেমায়ান থেকে বাহাউয়ের দিকে যাচ্ছিলেন। এমন সময় একটি গরু রাস্তা পার হওয়ার সময় তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তায় পড়ে যান।

এ ঘটনায় তদন্তে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে নিহতের তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান জেমপোল জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট নরহিশাম মুস্তাফার। বিবৃতিতে এই ঘটনার যেকোনো প্রত্যক্ষদর্শীকে ০১৬-৩৬২৭৭৪৬ নম্বরে যোগাযোগ করে তদন্তে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, এই দুর্ঘটনায় নিহতের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাকে চিকিৎসার জন্য কুয়ালা পিলাহর টুয়াঙ্কু আম্পুয়ান নাজিহা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate