Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

6f825b203f4e6ce19bd25a222a67f2c7 6a8446626c5f1City

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠায় ফরিদপুরের বোয়ালমারীতে ইনামুল মোল্লা (২৬) নামের এক স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী এই অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং বোয়ালমারী বাজারের মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের কর্মী ইনামুলের সঙ্গে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এমনকি ভুক্তভোগী ওই প্রবাসী স্বামী বিদেশ থেকে ইনামুলের কর্মস্থলের ম্যানেজার রেজাউল করিমকে ফোন করে এই সম্পর্কের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই গুরুতর অভিযোগ ওঠার পর থেকে ইনামুল মোল্লার দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছে এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে জামায়াত নেতা সৈয়দ সাজ্জাদ আলী জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে ইনামুলকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বর্তমানে ঘটনার তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্ম বা নৈতিক স্খলনের দায় দল কখনো বহন করবে না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate