সর্বশেষ

ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে মোদির জরুরি বৈঠক

Modi holds emergency meeting with indian armed forces chiefsProbashircityWebPopupUpdate

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির তিন বাহিনীর প্রধান, নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।

গতকাল রাতে ভারত পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালালে, পাকিস্তানও পাল্টা হামলা শুরু করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, ভারত তাদের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর কারণে পাকিস্তান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে।

এদিকে, ভারত দাবি করেছে যে পাকিস্তান তাদের সেনাদের সীমান্তের দিকে নিয়ে আসছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, পাকিস্তান উত্তেজনা আরও বাড়াতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তবে পাকিস্তান এখনও পর্যন্ত তাদের সেনাদের সীমান্তের দিকে আনার বিষয়টি নিশ্চিত করেনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate