সর্বশেষ

বিজেপির অফিসিয়াল ওয়েবসাইটসহ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে পাকিস্তানের সাইবার হামলা

Pakistan cyberattacks on various indian institutions including bjp's official websiteWeb Popup (3)

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, এবার সাইবার হামলার শিকার হয়েছে ভারত। হ্যাক করা হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অফিসিয়াল ওয়েবসাইট।

গণমাধ্যমটি আরও জানায়, শুধু বিজেপি নয়, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি, মহানগর টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডসহ একাধিক সরকারি সংস্থাও সাইবার হামলার শিকার হয়েছে।

পিটিভি দাবি করেছে, ভারতীয় বিমান বাহিনী এবং মহারাষ্ট্র নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল সংস্থা থেকেও তথ্য ফাঁস হয়েছে। এছাড়াও, পাকিস্তান দাবি করেছে যে তারা পঁচিশ শরও বেশি নজরদারি ক্যামেরা হ্যাক করেছে।

পাকিস্তান সমন্বিত এই সাইবার হামলার মাধ্যমে ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিডের ৭০ শতাংশ অচল করে দিয়েছে বলে দাবি করলেও, দিল্লি এই দাবি অস্বীকার করেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup