Long Popup (2)
সর্বশেষ

অপারেশন সিঁদুর সিনেমার ঘোষণা করে ‘নির্লজ্জ’ আখ্যা পেল বলিউড!

Bollywood gets the 'shameless' label by announcing the movie operation sindoor!City

বলিউডের চলচ্চিত্রে পাকিস্তানকে প্রায়শই খলনায়ক হিসেবে উপস্থাপন করা নতুন কিছু নয়। ভারত ও পাকিস্তানের মধ্যেকার সংঘাত নিয়ে বহু সিনেমা নির্মিত হয়েছে এবং সেগুলো বক্স অফিসেও দারুণ সাফল্য লাভ করেছে। উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘উরি দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বর্ডার’ এবং ‘এলওসি কার্গিল’।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর জের ধরে ভারত গত বুধবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত হয়। এই ঘটনাটিই এখন বলিউডের নতুন সিনেমার মূল বিষয়বস্তু হতে চলেছে।

‘অপারেশন সিঁদুর’ নামটি নিয়ে বলিউডের ১৫টি প্রযোজনা সংস্থা আগ্রহ দেখানোর পর, ৪৮ ঘণ্টার মধ্যেই দুটি প্রযোজনা প্রতিষ্ঠান – নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার – যৌথভাবে সিনেমার পোস্টার প্রকাশ করে। এই পোস্টারটি প্রকাশ্যে আসার পরই ভারতীয়দের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা পরিচালিত এই সিনেমার পোস্টারে দেখা যায় রণক্ষেত্রে সেনাদের পোশাকে এক নারী কপালে সিঁদুর দিচ্ছেন এবং পোস্টারের উপরে লেখা রয়েছে ‘ভারত মাতা কী জয়’। এই পোস্টার দেখেই নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। অনেকেই বলিউড তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ দেশের সংবেদনশীল বিষয়কে পুঁজি করে অর্থ উপার্জনের চেষ্টার সমালোচনা করেছেন। কেউ সরাসরি নির্মাতাদের ‘নির্লজ্জ’ ও ‘লোভী’ বলেও মন্তব্য করেছেন।

এছাড়াও, গুরুগম্ভীর একটি সিনেমার পোস্টার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার বর্তমানে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং ব্যাপক সমালোচনার শিকার হচ্ছে।

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=QTYu_wzuWDA

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate