সর্বশেষ

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান, টার্গেট ভারত

Pakistan is increasing its defense budget, targeting indiaProbashir city Popup 19 03

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তান সরকার তাদের প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে ১৮ শতাংশ বরাদ্দ বাড়িয়ে ২.৫ ট্রিলিয়ন রুপি করা হয়েছে। পাকিস্তানের নতুন অর্থবছর শুরু হবে আগামী ১ জুলাই থেকে এবং জুনের প্রথম সপ্তাহে পার্লামেন্টে বাজেট পেশ করা হবে।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার অর্থনৈতিক দলের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করেন। বৈঠকে পিপিপি বাজেটের খসড়া এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়ে সম্মতি জানায়।

ইসলামাবাদভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চলতি অর্থবছরে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল ২,১২২ বিলিয়ন রুপি, যা আগের বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। আগামী অর্থবছরের জন্য এই বরাদ্দ আরও বাড়িয়ে ২.৫ ট্রিলিয়ন রুপি করার প্রস্তাব করা হয়েছে। পাকিস্তানের বাজেটে ঋণ পরিশোধের পরই প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং সীমান্ত বাণিজ্য বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে। জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে।

এছাড়া, পাকিস্তান সম্প্রতি ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং আবদালি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। দুই দেশের পাল্টাপাল্টি সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03