সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন

Untitled 1ProbashircityWebPopupUpdate

বাংলাদেশি নাগরিকদের জন্য চীন ভ্রমণের ক্ষেত্রে চিকিৎসা ভিসা প্রাপ্তি সহজ করলো ঢাকাস্থ চীনা দূতাবাস। দূতাবাস সম্প্রতি চীনগামী রোগীদের ভিসার আবেদন প্রক্রিয়া দ্রুত ও সহজ করার লক্ষ্যে একটি বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে। রোববার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই নতুন সুবিধার বিস্তারিত তথ্য জানানো হয়।

চীনা দূতাবাস জানিয়েছে, এই বিশেষ সুবিধার আওতায় চিকিৎসা ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে সরল করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং আত্মীয়তার প্রমাণপত্র সংক্রান্ত গ্যারান্টি লেটার ইস্যু করতে পারবে। এক্ষেত্রে, এই সার্টিফিকেটগুলোকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আর সত্যায়িত করার প্রয়োজন হবে না।

ভিসা প্রক্রিয়া আরও সুগম করতে দূতাবাস একটি ডেডিকেটেড ‘গ্রিন চ্যানেল’ সার্ভিস চালু করেছে। চিকিৎসা ভিসা সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার জন্য দূতাবাস এবং ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার (বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায়) ডেডিকেটেড হটলাইন চালু করেছে। দূতাবাসের হেল্পলাইন নম্বরগুলো হলো ০২২২২২৬০১০৩ ও ০১৭০৮৪৬৪৮০৯ এবং ভিসা সেন্টারের নম্বর ০২২২১২৮০৩২৬১। এছাড়াও, ভিসা সংক্রান্ত অনুসন্ধানের জন্য ০১৮৮৫০৪১৩৬৪ নম্বরে একটি হোয়াটসঅ্যাপ সার্ভিস গ্রুপও খোলা হয়েছে।

আবেদনের ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া হবে এবং জমা দেওয়ার পরপরই তা দ্রুত যাচাই করা হবে। ভিসা সেন্টারে মেডিকেল ভিসার জন্য একটি ডেডিকেটেড কাউন্টার স্থাপন করা হয়েছে, যার ফলে আবেদনকারীরা দীর্ঘক্ষণ অপেক্ষা না করেই তাদের কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসার ক্ষেত্রে ‘গ্রিন চ্যানেল’ এর মাধ্যমে একই দিনে ভিসা ইস্যু করারও ব্যবস্থা রাখা হয়েছে। যাদের মেডিকেল ভিসার জন্য সাক্ষাৎকারের তারিখ নির্ধারিত আছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া হবে এবং লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। এমনকি স্বাস্থ্যগত কারণে সশরীরে উপস্থিত থাকতে অসুবিধা হলে, ট্রাভেল এজেন্সির গ্যারান্টি লেটারের মাধ্যমে দূরবর্তী সাক্ষাৎকারেরও অনুমতি দেওয়া হতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate