Long Popup (2)
সর্বশেষ

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্তProbashircityWebPopupUpdate

ভারতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২এপ্রিল) রাতে দেশটির গুজরাটের জামনগরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পেড়ে। পরে বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং ধ্বংসাবশেষ জ্বলতে দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে ভারতীয় বিমান বাহিনীর ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে একজন পাইলট নিহত এবং অপর একজন আহত হয়েছেন। আহত পাইলটকে হাসপাতালে নেয়া হয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর অফিসাররা জানিয়েছেন, টুইন-সিটার জাগুয়ারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল।

বিমানটি ভেঙে পড়ার আগে একজন পাইলট নিজেকে বিমান থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল। আম্বালা বিমানঘাঁটি থেকে ওই ফাইটার জেট প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল বলে জানা গেছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate