সর্বশেষ

ভারতীয়দের আক্রমণে ক্ষতিগ্রস্ত দূতাবাসের বিজ্ঞপ্তি

ভারতীয়দের আক্রমণে ক্ষতিগ্রস্ত দূতাবাসের বিজ্ঞপ্তিProbashir city Popup 19 03

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসে ভিসা ও কনস্যুলার সেবা ফের চালু হতে যাচ্ছে।

আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে এই সেবা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সহকারী হাইকমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত বছরের ডিসেম্বরে একটি হিন্দুত্ববাদী সংগঠনের হামলার শিকার হওয়ার পর থেকে হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ ছিল। হামলার ঘটনায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননাও করা হয়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের কয়েকজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

হামলার পর বাংলাদেশ সরকার ভারতের হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ জানায়। অবশেষে, দুই মাস পর আগরতলা সহকারী হাইকমিশনে ফের ভিসা ও কনস্যুলার সেবা চালু হওয়ার মাধ্যমে প্রবাসীরা উপকৃত হবেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03