সর্বশেষ

মালদ্বীপে প্রবাসীকে ছুরিকাঘাত

মালদ্বীপে প্রবাসীকে ছুরিকাঘাতProbashir city Popup 19 03

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মালদ্বীপে এক প্রবাসী বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী মালে থেকে দূরবর্তী কাফু অ্যাটলের গাফারু আইল্যান্ডের রাস্তায় হাঁটার সময় পেছন থেকে একটি ধারালো ছুরি দিয়ে ওই যুবকের পিঠের বাম পাশে আঘাত করা হয় বলে জানায় পুলিশ । তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে।

আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ। আহত প্রবাসী বাংলাদেশির নাম ও বিস্তারিত পরিচয় এবং কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাজিম জাউফর নামের একজন স্থানীয় নাগরিককে গ্রেফতার দেখানো হয়েছে।
মালদ্বীপের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ সময় গণমাধ্যমকে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং মালদ্বীপ পুলিশের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মালদ্বীপে সম্প্রতি ধারালো অস্ত্র দিয়ে অভিবাসীদের ওপর হামলা ও ডাকাতির ঘটনা বেড়ে চলেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03