সর্বশেষ

থার্টি ফাস্টে আমন্ত্রিতরা পেল কনডম, থানায় অভিযোগ

থার্টি ফাস্টে আমন্ত্রিতরা পেল কনডম, থানায় অভিযোগWeb Popup (3)

থার্টি ফাস্ট রাতে যেসব অতিথিরা আসবেন, তাদের সকলকে কনডম এবং ওআরএসের প্যাকেট উপহার পাঠাল ভারেতর পুণের একটি পানশালা (বার)। এই তথ্য ছড়াতেই মহারাষ্ট্রের শহরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সংস্কৃতির অবমাননার অভিযোগ করে প্রতিবাদে নেমেছে কংগ্রেস। ইতিমধ্যে যুব কংগ্রেসের তরফে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পুরনো বছরের শেষ রাত এবং নতুন বছরের সূচনায় বিভিন্ন পানশালা খদ্দেরদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ‘অফার’ দেয়। পুণের একটি পানশালা সকলের নজর কাড়তে এক কদম এগিয়ে আমন্ত্রিতদের কনডম এবং ওআরএসের প্যাকেট দিচ্ছে। বর্ষবরণের রাতের জন্য যারা আগেভাগে পানশালায় ঢোকার ছাড়পত্র নিচ্ছেন, তাদের জন্য এই উপহারের ব্যবস্থা করা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।

রবিবার থানায় অভিযোগ দায়ের করেছেন যুব কংগ্রেসের নেতারা। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের তরফে পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের কাছে ওই পাব কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। যুব কংগ্রেসের নেতারা তাদের অভিযোগের প্রমাণ হিসাবে পানশালার বিজ্ঞাপন এবং ভাইরাল হওয়া ভিডিও দেখিয়েছে।সোমবার মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সদস্য অক্ষয় জৈন বলেন, আমরা এই পানশালা এবং নাইটলাইফ সংস্কৃতির এমনিতেই বিরোধী।

তার পরেও বিভিন্ন পানশালা কর্তৃপক্ষ যুব সম্প্রদায়কে আকৃষ্ট করতে নানা ‘অফার’ দেয়। পুণে শহরে এমন অজস্র পানাশাল এবং বার রয়েছে, যারা এই কাজ করছে। পানাহার করতে গেলে যে কর্তৃপক্ষ কনডম উপহার দেয়, তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নিক, এটাই আমাদের দাবি।

পুণে পুলিশের তরফে জানানো হয়েছে, শহরের একটি পানশালার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup