সর্বশেষ

বাংলাদেশে হিন্দুদের রক্ষায় ভারতীয় সেনা পাঠানোর দাবি!

বাংলাদেশে হিন্দুদের রক্ষায় ভারতীয় সেনা পাঠানোর দাবি!Web Popup (3)

ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে। দিল্লির জাতীয় প্রেস ক্লাবে সোমবার (৩০ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠনের সভাপতি অরবিন্দ বিশ্বাস এই দাবি তোলেন।

অরবিন্দ বিশ্বাস বলেন, “ভারত আগে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ বন্ধে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছিল। বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়নের বর্তমান পরিস্থিতি বিবেচনায়, সেখানে হিন্দুদের রক্ষায় ভারতীয় সেনাবাহিনী পাঠানো প্রয়োজন।”

সংগঠনটি অভিযোগ করেছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন বেড়েই চলেছে, আর এ বিষয়ে দেশটির প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না। তারা দাবি করে, এই পরিস্থিতি সামাল দিতে ভারত সরকারের সামরিক পদক্ষেপই একমাত্র সমাধান হতে পারে।

এর আগে, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে একই দাবিতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশ হাইকমিশনের দিকে পদযাত্রা করেছিল। তবে নিরাপত্তাজনিত কারণে দিল্লি পুলিশ তাদের হাইকমিশন ভবনের কাছাকাছি যেতে দেয়নি।

এ ধরনের বিতর্কিত দাবি ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষত, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে ভারতের হস্তক্ষেপের সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার জন্ম দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup