সর্বশেষ

হেলিকপ্টার বিধ্বস্ত, পুলিশপ্রধানসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু

Police director mauricio arriazaProbashircityWebPopupUpdate

রোববার সন্ধ্যায় এল সালভাদরে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির পুলিশপ্রধান জেনারেল মাউরিসিও আরিয়াজা চিকাসসহ আরো আটজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এল সালভাদরে শোকের ছায়া নেমে এসেছে। খবর বিবিসি ও এএফপি।

সোমবার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, রাজধানী সান সালভাদরের প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে পাসাকুইনায় সালভাদোরান বিমানবাহিনীর ইউএইচ-১এইচ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা পুলিশপ্রধান জেনারেল মাউরিসিও আরিয়াজা চিকাস, কোসাভি ক্রেডিট ইউনিয়নের সাবেক ব্যবস্থাপক মানুয়েল কোটো, তদন্ত বিভাগের উপপরিচালক রোমুলো পমপিলিও রোমেরো, বিচার মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের প্রধান ডেভিড ক্রুজওসহ নয় আরোহীর সকলেই নিহত হন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট নায়েব বুকেলে। তিনি বলেন, “আরিয়াজা চিকাস আমাদের দেশে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।”

তিনি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার কথাও জানান। পাশাপাশি, এ দুর্ঘটনায় তিনি তিন দিনের জন্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, জেনারেল মাউরিসিও আরিয়াজা চিকাস এল সালভাদরে থাকা বিভিন্ন গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন। তার নেতৃত্বে গ্যাং দমনে কঠোর অভিযান পরিচালিত হলেও মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate