Long Popup (2)
সর্বশেষ

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৮

Plane crashCity

যুক্তরাষ্ট্রের পূর্ব আলাস্কায় পাইলট ও যাত্রীসহ আটজন আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার উড্ডয়নের পর বিমানটি গন্তব্যের কাছাকাছি পৌঁছালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে বিমানে থাকা আরোহীদের বেঁচে থাকার বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, সিকিউরিটি অ্যাভিয়েশন পরিচালিত ‘সেসনা ৪৪১’ মডেলের ওই ফ্লাইটে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। বিমানটি অ্যাঙ্কোরেজ শহর থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পূর্বে কেপ নিউনহামের দিকে যাচ্ছিল। পরে এটি সেখানকার একটি বিমানবাহিনীর এয়ারস্ট্রিপের কাছে স্থলে আছড়ে পড়ে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ওই এয়ারস্ট্রিপে সাধারণত শুধু সামরিক ও বিশেষ চার্টার্ড বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়। ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate