সর্বশেষ

ইরান ‘আত্মসমর্পণ করেছে’ দাবি ট্রাম্পের

TrumpProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছে এবং কার্যত ‘আত্মসমর্পণ করেছে’। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, আজ ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের দিকে কোনো গুলি ছুড়বে না।তিনি আরও বলেন, ‘এই প্রতিশ্রুতি কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম হামলার কারণেই দেওয়া হয়েছে।’

এর আগে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পূর্বে এক বার্তায় জানান, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত অনুমোদন করেছে—তবে যদি ওই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর কোনো হামলা শুরু হয়, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।

এরপরই আইআরজিসি এক বিবৃতিতে সতর্ক করে জানায়, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি ও স্বার্থকে ‘প্রধান লক্ষ্যবস্তু; হিসেবে বিবেচনা করা হবে।

অন্যদিকে নিজের বার্তায় ট্রাম্প আরও হামলার ইঙ্গিত দিয়ে বলেন, ‘ইরানের খারাপ আচরণের কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠী এখন সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে পারে, যেগুলো এখন পর্যন্ত লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় ছিল না।’

সূত্র: আল-জাজিরা

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate