Long Popup (2)
সর্বশেষ

মাঝ আকাশে বিপত্তি, মহাসড়কে আছড়ে পড়ল বিমান

Mid air accident, training plane crashes on highwayProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের একটি প্রশিক্ষণ উড়োজাহাজ একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সোমবার দুপুরে (স্থানীয় সময়) গেইনসভিল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটি বিমানবন্দরে ফিরে যাওয়ার মতো সক্ষমতা হারিয়ে ফেলায় পাইলট সড়কেই জরুরি অবতরণে বাধ্য হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি সড়কে নামার পর কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, উড়োজাহাজটি গেইনসভিলের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি রিজিওনাল বিমানবন্দরের দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে ত্রুটি অনুভব করেন এবং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় মহাসড়কে অবতরণ করেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, হকার বিচক্রাফট বিই–৩৬ মডেলের বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ইঞ্জিন সমস্যার কারণে জরুরি অবতরণ করে। দুর্ঘটনার পর সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং যানজটের বিষয়ে সতর্কতা জারি করা হয়। ঘটনায় কীভাবে ইঞ্জিন সমস্যা দেখা দিল—তা খতিয়ে দেখতে এফএএ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate