সর্বশেষ

ককপিটের দরজা খোলা রেখেই বিমান উড়ালেন পাইলট, তারপর যা হল

Pilot flew plane with cockpit door open, what happenedProbashir city Popup 19 03

হিথ্রো থেকে নিউইয়র্কগামী একটি ফ্লাইটে ককপিটের দরজা খোলা রেখে উড়ান পরিচালনার অভিযোগে ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নিরাপত্তাজনিত এ গুরুতর অনিয়মের কারণে তার পরিচয় গোপন রেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সূত্র জানায়, পুরো যাত্রাপথে ককপিটের দরজা খোলা ছিল। যাত্রী ও ক্রুরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং এতে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন, কারণ এ ধরনের অবস্থা যেকোনো সময় বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারত।

২০০১ সালের ৯/১১ হামলার পর সন্ত্রাসবাদ ও ছিনতাই প্রতিরোধে বিশ্বব্যাপী ফ্লাইট চলাকালে ককপিটের দরজা বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়। এই প্রোটোকল ভঙ্গ করলে তা “সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন” হিসেবে গণ্য হয়। তাই নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট পাইলটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফ্লাইটটি নিউইয়র্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পাইলটকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার পরবর্তী লন্ডনগামী ফ্লাইট ডিউটি বাতিল করা হয়। যাত্রীদেরও বিকল্প ভ্রমণের ব্যবস্থা করে ব্রিটিশ এয়ারওয়েজ।

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কায় আরেকটি বিমান দুর্ঘটনার ঝুঁকির ঘটনা আলোচনায় আসে। কোডিয়াক বেনি বেনসন স্টেট বিমানবন্দরে অবতরণের সময় আলাস্কা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের সঙ্গে একাধিক হরিণের সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটির পর ফেডারেল এভিয়েশন

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03