সর্বশেষ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত

Bangladeshi expatriate shot dead by gunmen in usProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রের জারিকা শহরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার যুবক ইফজা আহমদ (২৭)। স্থানীয় সময় সোমবার (২৬ মে) রাত ৮টার দিকে শহরের একটি রাস্তায় এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রেই তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

নিহত ইফজার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামে। তিনি শফিক আলীর ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এবং স্নাতক সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ইফজার মামা শানুর মিয়া জানান, ইফজার আমেরিকায় বসবাসের সময় একটি নিজস্ব বাসা কেনার স্বপ্ন ছিল। তবে সেই স্বপ্ন পূরণের আগেই দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হন তিনি। এই ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা গভীর শোক ও হতবাক অবস্থায় আছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, জারিকার বাঙালি অধ্যুষিত এলাকায় দুটি গাড়ির সংঘর্ষের জেরে জরিমানা নিয়ে তর্ক বাধে। পরে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুলির ঘটনা ঘটে এবং গুলিবিদ্ধ হয়ে ইফজা আহমদ নিহত হন। তার কোনো সম্পৃক্ততা না থাকলেও সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারান তিনি।

নিহতের জানাজা মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হয় এবং পরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ইফজার মৃত্যুতে আমেরিকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03