Long Popup (2)
সর্বশেষ

উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত

Plane crashes shortly after takeoffProbashircityWebPopupUpdate

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে ছয়জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স এবং পাইলট। উড্ডয়নের মাত্র তিন মিনিট পরই রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক ভবনের ওপর বিমানটি আছড়ে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেসনা মডেলের বিমানটি শহরের গিথুরাই এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়, যা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

চ্যারিটি সংস্থা আমরেফ ফ্লাইং ডক্টরস জানায়, বিমানটিতে তাদের চারজন কর্মী ও ক্রু সদস্য ছিলেন। কিয়াম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, বিমানে থাকা চারজন—চিকিৎসক, নার্স ও পাইলট—ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ভবনের ভেতরে থাকা আরও দুইজন নিহত হন এবং দুইজন গুরুতর আহত হন।

কেনিয়া সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের মাত্র তিন মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে রাডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্তকারী দল পাঠানো হয়েছে। আমরেফ ফ্লাইং ডক্টরসের প্রধান নির্বাহী স্টিফেন গিতাউ বলেন, “আমরা বিমান কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি খতিয়ে দেখছি।”

দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে কেনিয়া ডিফেন্স ফোর্স ও জাতীয় পুলিশ বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং আশপাশের এলাকা নিরাপত্তার জন্য ঘিরে রাখা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate