সর্বশেষ

ঢাকায় সপ্তায় সাত দিনই বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

797090d1c73af67df897c9ffe80153370daf598dc4e3f6c0ProbashircityWebPopupUpdate

রাজধানীতে সাপ্তাহিক ছুটির দিনসহ সাতদিনই গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবেন বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে তিনি এ কথা বলেন।

সাইফুল আলম বলেন, আজ থেকে ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ সাতদিনই শিক্ষার্থীরা এ হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান, পূর্ববর্তী সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকার সব রুট ও এলাকার সব সিটি বাসে এই সিদ্ধান্ত বলবৎ হবে।

নিরাপদ সড়ক আন্দলোনের (নিসআ) আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে হাফ পাস বাস্তবায়ন করা হয়।

এই হাফ পাস শুধু বাস নয়, রেল ও নৌযানসহ সব পরিবহনে সরকারকে বাস্তবায়ন করার আহ্বান জানান আব্দুল্লাহ মেহেদি দীপ্ত।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate