Long Popup (2)
সর্বশেষ

বিমানবন্দরে ‘অজ্ঞান পার্টির’ কবলে জাপানি নাগরিক

শাহজালাল বিমানবন্দরProbashircityWebPopupUpdate

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের পাশে এক জাপানি নাগরিক অজ্ঞান পার্টির কবলে পড়েছেন বলে জানা গেছে। কবায়াশি (৭০) নামের ওই নাগরিক এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে ভোর ৫টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা সুদীপ্ত বলেন, ‘গত রাতে আমাদের একজন মেডিকেল অফিসার জাপানি ওই নাগরিককে এয়ারপোর্টের টার্মিনালের বাইরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বিমানবন্দরে ‘অজ্ঞান পার্টির’ কবলে জাপানি নাগরিক

পরে তিনি বিষয়টি আমাদের জানালে আমরা দ্রুত ওই জাপানি নাগরিককে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে আজ ভোরে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’

সুদীপ্ত বলেন, ‘আমরা ওই জাপানি নাগরিকের কাছে একটি পাসপোর্ট ও লাগেজ পাই। কিন্তু তাঁর কাছে কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি। আমাদের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে কিছু খাইয়ে অচেতন করে এয়ারপোর্টের বাইরের টার্মিনালে ফেলে রেখে যায়।’

বাচ্চু মিয়া বলেন, ‘আজ ভোরের দিকে ওই জাপানি নাগরিককে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখন ওই নাগরিক কিছুটা কথা বলতে পারছেন। আমরা তাঁর কাছ থেকে জেনেছি, তিনি ঢাকার একটি হোটেলে উঠেছিলেন।’

তবে কীভাবে তিনি আবার এয়ারপোর্টে গেলেন বা কী পরিমাণ টাকা খোয়া গেছে তা এখনও জানা যায়নি বলেও জানান বাচ্চু মিয়া।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate