সর্বশেষ

প্রেমের টানে সুনামগঞ্জে চীনা যুবক, করলেন বিয়ে

147457 (1)Web Popup (3)

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্কের পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

ওই তরুণীর নাম খুশবু বেগম। তিনি পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। আর বর ঝংলং চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির পুলিয়াং টাউনের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে খুশবু বেগমের সঙ্গে ঝংলংয়ের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। গত রোববার (২২ নভেম্বর) ঢাকায় তাঁদের বিয়ে হয়। সোমবার (২৩ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হলে এলাকায় এ নিয়ে আলোচনা শুরু হয়।

পাইকুরাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘চীনা যুবকের সঙ্গে আমার ওয়ার্ডের বাসিন্দা খুশবু বেগমের বিয়ে হয়েছে বলে শুনেছি। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা হচ্ছে।’

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)