সর্বশেষ

ওমানে ব্যাপক ধরপাকড়, প্রবাসীদের মধ্যে আতঙ্ক

Oman police.jpgdfWeb Popup (3)

ওমানের আল বুরাইমিতে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আল বুরাইমি গভর্নরেট পুলিশ কমান্ডের অভিযানে এশীয় ও আফ্রিকান নাগরিকত্বের এই ব্যক্তিদের আটক করা হয়েছে। এখন আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্প্রতি ওমানজুড়ে অবৈধ প্রবাসীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান বেশ জোরদার হয়েছে। গত অক্টোবর ও নভেম্বর মাসে রাজধানী মাসকটসহ বিভিন্ন অঞ্চলে একাধিক বড় অভিযানে কয়েক শ প্রবাসীকে আটক করা হয়। হঠাৎ করেই দেশটির বিভিন্ন প্রদেশে এমন ধরপাকড় বেড়ে যাওয়ায় বৈধ কাগজপত্রহীন ও অনিয়মিত প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসেই শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ১৭২ জন বিদেশি কর্মীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ওমানের শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ অবস্থান ঠেকাতে আগামী দিনগুলোতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে দেশটির প্রশাসন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)