Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ওমানের জাতীয় দিবসে আমিরাতের চোখ ধাঁধানো আয়োজন

WhatsApp Image 2026 11 19 at 16.06.22Web Popup (3)

ওমানের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সঙ্গে একাত্ম হয়ে বিশেষ উৎসবের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০ নভেম্বর ওমানের জাতীয় দিবসকে কেন্দ্র করে আমিরাতের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে খাতম আল শিকলা সীমান্ত ক্রসিংয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ওমান আমাদেরই অংশ, আর আমরাও তাদের’—এই প্রতিপাদ্যে অনুষ্ঠানটির আয়োজন করে আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি।

WhatsApp Image 2026 11 19 at 16.06.23 1024x576

দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও নিবিড় সম্পর্ক তুলে ধরতে আয়োজনে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি ছিল আকাশে নান্দনিক বিমান মহড়া, ঐতিহ্যবাহী পরিবেশনা, লোকশিল্প প্রদর্শনী এবং কবিতা আবৃত্তি।

এই আয়োজনের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার গভীর ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন নতুন করে ফুটে উঠেছে। একই সঙ্গে মাস্কাট ও আবুধাবির মধ্যকার চলমান সহযোগিতা ও সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটেছে এতে। প্রতিবছরই ওমানের জাতীয় দিবস উদ্‌যাপন এবং দীর্ঘদিনের অংশীদারত্বকে সম্মান জানাতে এমন নানা কর্মসূচি গ্রহণ করে থাকে সংযুক্ত আরব আমিরাত।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)