Opens in a new tab
সর্বশেষ

উড্ডয়নের আগেই কাদায় আটকে গেল বিমানের চাকা!

Untitled 1.pngngbWeb Popup (3)

উড্ডয়নের ঠিক আগে ট্যাক্সিওয়ে থেকে ছিটকে ঘাসের কাদায় আটকে গেছে ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান। লন্ডনের হিথরো বিমানবন্দরে নাইজেরিয়ার লাগোসগামী ওই ফ্লাইটে এই বিপত্তি ঘটে। রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ করে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটির সামনের চাকা নরম কাদায় দেবে যায়। 

জানা যায়, বিমানটি খুব ধীরগতিতে চলছিল। তাই চাকা কাদায় আটকে যাওয়ার বিষয়টি বিমানের যাত্রীরা প্রথমে কেউই টের পাননি। পরে পাইলট ঘোষণার মাধ্যমে সবাইকে বিষয়টি জানান। বিমানটিকে টেনে তোলার চেষ্টা করা হলেও নরম মাটিতে চাকা আরও গভীরে দেবে যেতে থাকে। বাধ্য হয়ে পরে সিঁড়ি ও বাসের সাহায্যে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। তবে স্বস্তির বিষয় হলো, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের বিকল্প ফ্লাইটে পাঠানো এবং হোটেলে রাখার ব্যবস্থা করেছে তারা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উদ্ধারের কাজ চলছে, তবে এর কারণে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইটে কোনো প্রভাব পড়েনি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)