Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ঢাকা বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ প্রায় সোয়া কোটি টাকার পণ্য জব্দ

AirportWeb Popup (3)

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযানে স্বর্ণের বার, স্মার্টফোন, প্রসাধনী ও অন্যান্য সামগ্রীসহ বিপুল টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ব্যাংকক থেকে আসা যাত্রীদের তিনটি পৃথক চালান তল্লাশি করে মোট ৪৭১ গ্রাম স্বর্ণের বার ও ৩৫টি স্মার্টফোনসহ এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

প্রথম অভিযানে ব্যাংককফেরত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বার, বিভিন্ন কসমেটিকস ও ওষুধ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা। একই দিন আরেক যাত্রী শাহ আলম আজিজের কাছে ৩০০ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও প্রসাধনী পাওয়া যায়। আইন অনুযায়ী তাকে ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দিয়ে বাকি ৫৫ লাখ ৩০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়।

এ ছাড়া একই ফ্লাইটের যাত্রী উম্মা হানির ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজির বেশি সাবান পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণ বাদে বাকি ২১ লাখ ৭৭ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)