Opens in a new tab
সর্বশেষ

সাগরের নিচে নতুন শহর বানাচ্ছে ওমান!

76aef97a 4e1f 4a84 a1a4 fb4094f1471aWeb Popup (3)

সাগরের তলদেশে আস্ত এক শহর তৈরির উদ্যোগ নিয়েছে ওমান। দেশটির দামানিয়াত আইল্যান্ডস নেচার রিজার্ভে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সৃজনশীলতা ও পরিবেশের টেকসই উন্নয়নের এক অনন্য মেলবন্ধন হিসেবে এই আন্ডারওয়াটার মিউজিয়ামটি গড়ে তোলা হচ্ছে।

গতকালই এই অভিনব জাদুঘর তৈরির সংবাদটি গণমাধ্যমে এসেছিল। তবে এবার ওমানের পরিবেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরো প্রকল্পের বাস্তব ধারণা দিতে একটি থ্রিডি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সমুদ্রের তলদেশে ওমানের ঐতিহ্যবাহী স্থাপত্য, দুর্গ এবং আধুনিক কাঠামোর আদলে চমৎকার সব নিদর্শন স্থাপন করা হচ্ছে। আর সেই স্থাপনাগুলোর চারদিকে ঘুরে বেড়াচ্ছে নানা রঙের মাছসহ বিচিত্র সব সামুদ্রিক প্রাণী।

শুধু পর্যটকদের আকৃষ্ট করতেই নয়, বরং সামুদ্রিক পরিবেশ রক্ষার বিষয়টিকেও এই প্রকল্পে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ দিয়ে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে এই ভাস্কর্য ও স্থাপনাগুলো তৈরি করা হচ্ছে। জলের নিচের এই থ্রিডি শহরটি মূলত সমুদ্রের তলদেশের পরিবেশ ও জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করবে। বিশেষ করে প্রবাল বৃদ্ধিতে এবং সামুদ্রিক প্রাণীদের জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে এই অভিনব প্রকল্প সরাসরি ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)