Opens in a new tab
সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে ২ বিদেশি যাত্রীর প্যান্ট ও অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Image (1)Web Popup (3)

গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১২.৬০ কেজি স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটের দুই চীনা যাত্রীর কাছ থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট-২ থেকে চেন লিউন ও মো শিয়াওইউ নামের ওই দুই চীনা যাত্রীকে তল্লাশি করে প্রিভেন্টিভ টিম। তল্লাশিতে তাদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড়ে বিশেষ কায়দায় সেলাই করে লুকিয়ে রাখা এই স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। প্রাথমিক যাচাইয়ে এটি ২৪ ক্যারেটের বিশুদ্ধ স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।

কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা। আটক যাত্রীদের বিরুদ্ধে কাস্টমস আইন ২০২৩ ও ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup