সর্বশেষ

ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের

HjghhjWeb Popup (3)

ইয়েমেনের রাজধানী সানায় বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। আসন্ন এই ‘বিশেষ অভিযান’ থেকে সাধারণ মানুষকে রক্ষায় হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে তাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সে (সাবেক টুইটার) একটি মানচিত্র প্রকাশ করে এই জরুরি সতর্কতা জারি করেন। এতে বিশেষভাবে ইয়েমেনি তেল কোম্পানি ও আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন এলাকা থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়।

সৌদি জোটের এই চরম সতর্কবার্তার পরপরই পাল্টা কড়া হুমকি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সানায় কোনো ধরনের হামলা চালানো হলে তার কঠোর ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে। আর সেই প্রত্যাঘাতের সরাসরি নিশানা হবে সৌদি আরবের রাজধানী রিয়াদ।

মূলত গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী মিসাইল হামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওই হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর সৌদি আরব হুথিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় এবার সরাসরি সানায় সামরিক অভিযানের ছক কষছে রিয়াদ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup