Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’

6ce497549b132f82e28c4eda4eaaa644 6a7a1c4b15bcfProbashircityWebPopupUpdate

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের পরিবারকে এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত রোববার মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এই অনুদান ও প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের একটি আন্তমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত নিহতদের মরদেহ শনাক্ত করে সরকারি খরচে ও ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা এবং সৎকার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কঠিন ও দুঃসহ সময়ে সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে এবং বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। উল্লেখ্য, গত রোববার রিয়াদে ওই সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন রেমিট্যান্সযোদ্ধার মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate