সর্বশেষ

অবশেষে দেশে ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার আকলিমা

Web Image 20260225City ads Investment (1)

সৌদি আরবে গিয়ে অমানুষিক নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা আকলিমা খাতুন অবশেষে দেশে ফিরেছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিশেষ উদ্যোগে তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

আকলিমার বাড়ি মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ি মহল্লায়। পরিবারের অভাব ঘোচানোর আশায় গত জানুয়ারিতে ঢাকার বনানীভিত্তিক রিক্রুটিং এজেন্সি ‘আবির অ্যান্ড ব্রাদার্স লিমিটেড’-এর মাধ্যমে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। এ ক্ষেত্রে তাঁকে প্ররোচিত করেছিলেন স্থানীয় দালাল জহির ও লতিফ মিয়া। কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই তিনি নির্মম নির্যাতনের শিকার হতে থাকেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলে বিষয়টি দেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পায় এবং চারদিকে তীব্র আলোড়ন সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে উদ্ধারের উদ্যোগ নেয় সরকার।

দেশে ফিরে আকলিমা খাতুন মানব পাচারকারী ও ভুয়া রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, তাঁর মতো আর কোনো নারী যেন দালালদের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে এমন ভয়ংকর প্রতারণা ও নির্যাতনের শিকার না হন। মানব পাচার আইনে ওই দালাল ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। ইতিমধ্যে এ বিষয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই নারী।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup