সর্বশেষ

মসজিদে নববিতে নতুন সেবা ‘হিদায়াহ সেন্টার’ উদ্বোধন

Madina mosque nabawi 20260101ProbashircityWebPopupUpdate

মদিনার মসজিদে নববিতে আগত লাখো মুসল্লি ও দর্শনার্থীদের ধর্মীয় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে আধুনিক ‘হিদায়াহ সেন্টার’ উদ্বোধন করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, এই কেন্দ্রটি মুসল্লিদের মাঝে ইসলামের প্রকৃত জ্ঞান, মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে দর্শনার্থীরা ডিজিটাল ও ছাপানো উভয় মাধ্যমেই গুরুত্বপূর্ণ ধর্মীয় বই ও দিকনির্দেশনা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শায়খ সুদাইস আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, ‘সময়ের দাবি মেনে সেবার মানকে বিশ্বমানের করতে প্রযুক্তির বিকল্প নেই। এই সেন্টারের মাধ্যমে ইসলামের পবিত্র বার্তা বিশ্বজুড়ে মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে পরিচালিত এই কেন্দ্রটি থেকে এখন থেকে যেকোনো ভাষার মানুষ সহজেই তাদের ধর্মীয় জিজ্ঞাসা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা খুঁজে পাবেন। মসজিদে নববিতে আগতদের আধ্যাত্মিক চেতনাকে শাণিত করতে এই উদ্যোগ এক নতুন অধ্যায় হিসেবে গণ্য হচ্ছে।

সূত্র: আরব নিউজ

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate