ইতালির রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চিরকুমাছিমু এলাকায় তারা বিক্ষোভে অংশ নেন। এই সময় তাদের হাতে ব্যানার ও ফেস্টুনসহ বিভিন্ন স্লোগান দেখা যায়।
বিক্ষোভটি অনুষ্ঠিত হয় ইতালি আওয়ামী লীগের মার্কে আনকোনা শাখার ইস্রাফিল মল্লিক ও নাছির উদ্দিন খানের নেতৃত্বে। অংশগ্রহণকারীরা অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে তাদের প্রতিবাদ প্রদর্শন করেন।
এর আগে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে রবিবার স্থানীয় সময় বিকেল ৫টায় রোমে পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক।
আরও
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে অতিথি বক্তা হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
এই সফরের মাধ্যমে অধ্যাপক ইউনূস বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ নীতি ও প্রকল্পের বিষয়ে আলোচনা করবেন, যা বাংলাদেশের জন্য বৈশ্বিক সহযোগিতা ও উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।












