সর্বশেষ

২৮ দিনের ব্যবধানে সৌদি থেকে এলো দুই ভাইয়ের কফিনবন্দি লাশ

Bodies of two brothers arrive from saudi arabia 28 days apartCity ads Investment (1)

টাঙ্গাইলের মির্জাপুরে জীবিকার টানে সৌদি আরব পাড়ি দেওয়া দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মাত্র ২৮ দিনের ব্যবধানে মারা যান নজরুল ইসলাম ও তার ছোট ভাই আমিনুর রহমান। তাদের কফিনবন্দি মরদেহ একে একে দেশে ফিরেছে। গত ৬ সেপ্টেম্বর বড় ভাই নজরুলের মরদেহ পৌঁছায়, আর সর্বশেষ শনিবার (৪ অক্টোবর) দেশে আসে ছোট ভাই আমিনুরের মরদেহ।

দুজনের বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের কদিমধল্যা গ্রামে। তারা স্থানীয় খবির উদ্দিনের দুই ছেলে। শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা এই দুই ভাই খেলাধুলা, পড়াশোনা থেকে শুরু করে পোশাক পর্যন্ত মিলিয়ে চলতেন। চার বছর আগে জীবিকার তাগিদে নজরুল সৌদি আরব যান, পরে ছোট ভাই আমিনুরকেও সঙ্গে নেন।

পরিবার সূত্রে জানা যায়, গত আগস্টের প্রথম দিকে নজরুল স্ট্রোকজনিত কারণে মারা যান। ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে কয়েক সপ্তাহ পর একইভাবে মৃত্যু হয় ছোট ভাই আমিনুরেরও। তাদের মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাজন মিয়া জানান, প্রবাসীদের সহায়তায় মরদেহ দেশে আনা গেলেও সৌদি সরকার, সংশ্লিষ্ট কোম্পানি বা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো আর্থিক সহায়তা পাওয়া যায়নি। এতে পরিবারটি এখন চরম সংকটে রয়েছে।

নিহতদের বাবা খবির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই ছেলেকে হারিয়ে আমি শূন্য হয়ে গেছি। ওদের স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি।” স্থানীয় চেয়ারম্যান ডি. এ. মতিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম জানান, দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক; প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তার ব্যবস্থা করতে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup