সর্বশেষ

সন্তান হচ্ছিল না ওমান প্রবাসীর স্ত্রীর, এরপর যা ঘটল

Expatriate mujibur finally returns to his family0Probashir city Popup 19 03

চট্টগ্রামের মিরসরাইয়ে এক ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। সোমবার রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ফারজানা আক্তার কলি ওমান প্রবাসী ওমর ফারুকের স্ত্রী। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্রে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, গৃহবধূ ফারজানা আক্তার কলির বিয়ের ৫ বছর পার হলেও কোনো সন্তান না হওয়ায় দীর্ঘদিন ধরে তার স্বামীর পরিবার নির্যাতন করে আসছিল। গত শনিবার কলির প্রবাসী স্বামী ওমর ফারুক ওমান থেকে দেশে ফেরার পর তার বাবার বাড়ির সঙ্গে যোগাযোগও কমিয়ে দেয়। সোমবার রাত ৯টার দিকে কলির শাশুড়ি তার মরদেহ মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি হাসপাতাল থেকে সটকে পড়েন।

নিহতের মা আমেনা বেগম বলেন, ‘আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ নিহতের ফুফাতো বোন সাবিয়া খাতুন বলেন, ‘কলির বিয়ে হয়েছে ৫ বছর। কোনো সন্তান না হওয়ায় গত ২ বছর ধরে তাকে নির্যাতন করে আসছিল স্বামীর পরিবার। স্বামী, শ্বশুর-শাশুড়িসহ সবাই মিলে তাকে হত্যা করেছে।’

এ বিষয়ে পুলিশ জানায়, ‘মরদেহের সুরতহালে গলার পেছনে দাগ দেখা যায়। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর ঘটনার সঠিক কারণ উদঘাটন করা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03