সর্বশেষ

সৌদিতে জ্বলন্ত ট্রাক সরিয়ে বড় দুর্ঘটনা এড়ালেন চালক, নেট দুনিয়ায় প্রশংসার ঝড়

Driver avoids major accident by moving burning truck in saudi arabia, netizens praiseCity ads Investment (1)

সৌদি আরবে এক তরুণের অসাধারণ সাহসিকতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বহু প্রাণ। রিয়াদ অঞ্চলের আল-দাওয়াদমি গভর্নরেটের আল-জামশ শহরে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মাহের ফাহাদ আল-দালবাহি আগুনে দগ্ধ একটি ট্রাক দ্রুত চালিয়ে পাম্প থেকে দূরে সরিয়ে দেন এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Saudi probasfi1

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে প্রচুর পরিমাণ পশুখাদ্য ছিল এবং হঠাৎ আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। ঠিক তখনই ঘটনাস্থলে উপস্থিত আল-দালবাহি দৌড়ে গিয়ে জ্বলন্ত ট্রাকে ওঠেন এবং সেটিকে ফুয়েল ট্যাঙ্ক থেকে দূরে নিয়ে যান। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।

আল-দালবাহির এ সাহসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাকে সত্যিকারের নায়ক হিসেবে অভিহিত করে বলেছেন, তার দ্রুত সিদ্ধান্ত ও আত্মত্যাগ বহু মানুষের জীবন বাঁচিয়েছে। নিজে আহত হলেও তিনি অন্যদের নিরাপদ রাখাকে প্রাধান্য দিয়েছেন।

তার স্বজন খালেদ আল-আরিদ জানিয়েছেন, আল-দালবাহির মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির দগ্ধ ক্ষত হয়েছে। পরে তাকে দ্রুত রিয়াদের কিং সাউদ মেডিকেল সিটিতে ভর্তি করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা নিবিড় পরিচর্যায় রেখেছেন।

এদিকে, রিয়াদের উপ-আমির প্রিন্স মোহাম্মদ বিন আবদুর রহমান ফোন করে আল-দালবাহির শারীরিক খোঁজখবর নেন। তিনি চিকিৎসা কর্তৃপক্ষকে সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন, যাতে এই সাহসী তরুণ দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup