সর্বশেষ

টিকটকের প্রেমে সুমাইয়ার কাছে ছুটে এলো চীনা যুবক

Chinese youth rushed to sumaiya's houseProbashir city Popup 19 03

টিকটকে পরিচয়, উইচ্যাটে প্রেম—এই ধারাবাহিকতায় অবশেষে বাংলাদেশে এসে প্রেমিকা সুমাইয়া আক্তারকে বিয়ে করেছেন চীনের নাগরিক শি তিয়ানজি। মাত্র চার মাসের পরিচয়ের মধ্যেই প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হয়। রোববার (২৭ জুলাই) মুসলিম শরিয়ত অনুযায়ী মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

2d1b3d4ef1dc3dcb7bc99ac23ba10b0ab57989d19a473531

সুমাইয়া মাদারীপুর সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, চার মাস আগে টিকটকে শি তিয়ানজির সঙ্গে তার পরিচয় হয়। এরপর উইচ্যাটে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গাঢ় হয়। প্রেমিকের আগ্রহে গত ২৪ জুলাই বাংলাদেশে আসেন শি তিয়ানজি এবং আদালতের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করেন।

এই ব্যতিক্রমী বিয়ে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ দেখা গেছে। চীনা যুবককে একনজর দেখতে প্রতিবেশীসহ দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন সুমাইয়ার বাড়িতে।

সুমাইয়া জানান, শি তিয়ানজি তাকে গভীরভাবে ভালোবাসেন বলেই এতদূর থেকে এসেছেন। পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়েছে এবং তিনি চীনা ভাষাও শিখেছেন। ভবিষ্যতে স্বামীর সঙ্গে চীনে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

শি তিয়ানজি বলেন, বাংলাদেশের মানুষ ও পরিবেশ খুব ভালো লেগেছে, যদিও গরম একটু বেশি। সুমাইয়াকে ভালোবেসেই তিনি এসেছেন এবং ভবিষ্যতে স্ত্রীকে নিয়ে চীনে ফিরতে চান। এদিকে মেয়ের পিতা সাইদুর রহমানও জামাইকে মেনে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং দম্পতির সুখী জীবনের কামনা করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03