Opens in a new tab
সর্বশেষ

পিনাকী তুলনা করলেন হাসনাত আবদুল্লাকে ‘বাংলাদেশের জোহরান মামদানি’

Pinaki compares hasnat abdullah to 'bangladesh's zohran mamdani'Web Popup (3)

লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য হাসনাত আবদুল্লাহকে ‘বাংলাদেশের জোহরান মামদানি’ হিসেবে আখ্যা দিয়েছেন। বুধবার (২৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন।

পোস্টে পিনাকী বলেন, ‘যারা বাংলাদেশে এস্টাবলিশমেন্ট, ইসলামোফোবিয়া ও নব্য সুশীলগিরির বিরুদ্ধে লড়াই করছে, তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ অন্যতম।’ তিনি আরও বলেন, ‘নিউইয়র্কে জোহরান মামদানির সাফল্য বিশ্বজুড়ে আশা জাগিয়েছে। তেমনি বাংলাদেশে যারা কম্প্রোমাইজের রাজনীতি নয়, চ্যালেঞ্জের রাজনীতি করছেন, তাদের মধ্যে হাসনাতসহ অনেকে ডিপ স্টেটের চোখে কাঁটা হয়ে উঠেছেন। ভবিষ্যতেও যদি এমন রাজনীতি থাকে, তবে গণমানুষের সমর্থন থাকবে।’

এই পোস্টে প্রায় ৮১ হাজার মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে পিনাকী একটি আরও পোস্ট দেন যেখানে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বলদ শনাক্ত করা সহজ কাজ। আমি হাসনাত আবদুল্লাহকে নিউইয়র্কের জোহরান মামদানি’র সঙ্গে তুলনা করে একটি পোস্ট দিয়েছিলাম, যা ৩৩ হাজারের বেশি লাইক, ২২ হাজারের বেশি লাভ রিঅ্যাক্ট ও ২ হাজারের বেশি কেয়ার রিঅ্যাক্ট পেয়েছে। মোট রিঅ্যাক্ট হয়েছে ৬৩ হাজারের বেশি। তবে আশ্চর্যজনকভাবে পোস্টটিতে হিন্দুত্ববাদী, আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক মিলে সাড়ে তিন হাজারেরও বেশি ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছে।’

পিনাকীর কথায়, ‘এটাই বাংলাদেশের আগামীর রাজনীতির জনসমর্থন, বাকিটা আপনারা ভালো মনে করবেন যেটা।’

এর মাধ্যমে তিনি দেশের রাজনীতিতে বিদ্যমান ভিন্নমতের প্রতিফলন তুলে ধরেন এবং নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনার প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

আরও দেখুন:

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup