সর্বশেষ

আমি তো আসলে আওয়ামী লীগ ছাড়া কিছু দেখি নাই – বাঁধন

I have actually never seen anything other than awami league bandhonProbashir city Popup 19 03

গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে নিজের পেশাগত অভিজ্ঞতা ও শিল্পাঙ্গনের বাস্তবতা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তিনি জানিয়েছেন, দেশের রাজনৈতিক পালাবদলের পর তার অভিনয়জীবনে বড় ধরনের ধাক্কা এসেছে।

বাঁধন বলেন, গণঅভ্যুত্থনের আগে তিনি তিনটি চলচ্চিত্রে কাজ করার জন্য কথাবার্তা চূড়ান্ত করেছিলেন। এর মধ্যে একটি সিনেমার সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা ছিল ২৫ জুলাই এবং আরেকটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ৩০ আগস্ট থেকে। তবে সংশ্লিষ্ট প্রযোজকরা বর্তমানে নানান সমস্যার কারণে সেই কাজ থেকে পিছিয়ে গেছেন।

তার ভাষ্যমতে, এসব প্রযোজক সরাসরি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজনৈতিক পরিবর্তনের পর তারা অনীহা প্রকাশ করেছেন। বাঁধন বলেন, “শিল্পাঙ্গনে দীর্ঘদিন একটি গোষ্ঠীর আধিপত্য ছিল, যারা এখন সরে গেছে। নতুন গোষ্ঠী এসে জায়গা দখল করলেও কাজ থেমে নেই, শুধু ক্ষমতার বদল হয়েছে।”

তিনি বলেন, “অনেকে বলছেন কাজ কমে গেছে, কিন্তু তা নয়। শুধু সিন্ডিকেট বদলেছে। আগে একদল কাজ করত, এখন আরেক দল করছে। তবে কাজের ধারাবাহিকতা চলমান আছে।”

তবে রাজনৈতিক রদবদলের এই সময়ে শিল্পীদের ওপর চাপ, হেনস্তা এবং মিথ্যা মামলার সংখ্যা বেড়েছে বলে দাবি করেন বাঁধন। তিনি বলেন, “আমার এক সহশিল্পীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমিও ব্যক্তিগতভাবে হয়রানির শিকার হয়েছি, আমার আশপাশের অনেকেই এর মধ্যে পড়েছেন।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03