সর্বশেষ

ছেলে রায়হানের মুখ আর দেখা হবে না প্রবাসী বাবার

Untitled 4 samakal 63bc3f0c3ed44ProbashircityWebPopupUpdate

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরব গিয়েছিলেন কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের গিয়াস খান। দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরে এসে আর দেখতে পেলেন না তার নয়নের মণি, নবম শ্রেণির ছাত্র রায়হান খানকে। তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুর্বৃত্তদের মারধরে প্রাণ হারিয়েছে এই কিশোর।

রবিবার দুপুরে সহপাঠীদের সঙ্গে স্থানীয় সেচপাম্পে গোসল করতে যায় রায়হান। এ সময় দুই তরুণীকে নিয়ে মোটরসাইকেলযোগে কিছু যুবক সেখানে উপস্থিত হলে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয় রায়হানের। ঘটনার কিছু সময় পর আরও কয়েকজন যুবক এসে তাকে বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রায়হানকে পেটানোর সময় প্রতিবাদ করতে গেলে দুর্বৃত্তরা সিএনজি চালকদেরও ধাওয়া করে। ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে।

রায়হানের মা রোজিনা আক্তার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, নিহতের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate