সর্বশেষ

প্রবাসে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

0745928aaebfef538ed7c81508c87258205da54b17c889bfProbashircityWebPopupUpdate

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডাকাতের গুলিতে প্রাণ গেলো আরও এক বাংলাদেশির। নিহত সায়্যিদ জাহাঙ্গীর কবিরের বাড়ি ফেনী জেলায়।

স্থানীয় সময় রোববার (৮ সেপ্টেম্বর) তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

রোববার দক্ষিণ আফ্রিকার কেপটাউনের তৌসরিভারের এক দোকানে হঠাৎ ঢুকে পড়ে তিন ডাকাত। এ সময় নিজ প্রতিষ্ঠানে ক্যাশ কাউন্টারে বেচা কেনায় ব্যস্ত ছিলেন সায়্যিদ জাহাঙ্গীর কবির নামে এক প্রবাসী বাংলাদেশি। দোকানে ঢুকে লুটপাটের সময় ডাকাতদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন জাহাঙ্গীর কবির। শুরু হয় ধস্তাধস্তি।

এক পর্যায়ে সামনে থেকে তিন রাউন্ড গুলি চালালে মাটিতে লুটিয়ে পড়েন জাহাঙ্গীর। তার মৃত্যু নিশ্চিতের পর প্রতিষ্ঠানটিতে থাকা নগদ অর্থ নিয়ে যায় দুর্বত্তরা।

এ হত্যাকাণ্ডে থানায় মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে, প্রকাশ্যে গুলি করে বাংলাদেশি খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় প্রবাসী কমিউনিটিতে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate