Opens in a new tab
সর্বশেষ

পবিত্র কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা

পবিত্র কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টাWeb Popup (3)

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে পবিত্র কাবা শরিফের গিলাফ উপহার দেওয়া হয়েছে।

সম্প্রতি জেদ্দাস্থ সচিবালয়ে এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রদান করেন সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ।

সোমবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ কথা জানা যায়।

পোস্টে জানানো হয়, উপহার দেওয়া এ গিলাফ, যা ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফকে আবৃত করে। এটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মাননা উপহার হিসেবে মূল্যবান এ গিলাফ দেয়ায় বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপহারকে ধর্মীয় সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, যা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনকে আরও গভীর করবে।

সৌদি আরবের প্রেস এজেন্সির বরাতে জানা যায়, কাবা শরিফের গিলাফ প্রতিবছর হজের সময় পাল্টানো হয়। পুরানো গিলাফটিকে ছোট ছোট টুকরো করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)