সর্বশেষ

ওমানের অবৈধ প্রবাসীদের জন্য জরুরি বার্তা

Urgent message for illegal immigrants in omanWeb Popup (3)

ওমানে চলমান সাধারণ ক্ষমার সময়কালে ছোট একটি ভুলের জন্যও প্রবাসীকে বড় মাশুল গুনতে হতে পারে। শ্রম মন্ত্রণালইয়ের নির্দেশনা অনুযায়ী, কর্মসূচীর আওতায় কেবল দেশে প্রত্যাবর্তনে ইচ্ছুক অবৈধরাই অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। ফলে ভিসা নবায়ন করে ওমানে থেকে যেতে চান এমন কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মাস্কাট দূতাবাস…

জানা গেছে, ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ক্যান্সেল বা ব্লক করেছে সেসব প্রবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন না। অবশ্য ব্লকড থাকা কর্মীর বিকল্প দু’টি। হয় তিনি জরিমানা ছাড়া দেশে ফিরবেন আবার চাইলে সনাদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন।

গ্রেস পিরিয়ড ঘিরে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই বিপদ এড়াতে কর্মীদের সকল ধরণের আর্থিক লেনদেন এবং দালালশ্রেণির প্ররোচনা থেকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছে দূতাবাস।

ওমানে সাধারণ ক্ষমার সুবিধা ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে। কর্মসূচী চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এই সময়কালে শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মওকুফ বলে বিবেচিত হবে। একই সময়ে অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup