Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

জনগণের কাছে ক্ষমা চাইলেন জি এম কাদের

3fcebd332daadb6af82b6a038f9ae715fcf4413113db7f92 (1)Web Popup (3)

ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনগণের কাছে ক্ষমা চান তিনি।

জি এম কাদের বলেন, ‘বড় বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় জাতীয় পার্টিকে নিষ্পেষণ ও নির্যাতন করেছে। এরপরও সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে গেছে। তবুও ভুল ত্রুটি হলে, ক্ষমা করার অনুরোধ।

২০১৪ সালের পর থেকে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হয় দাবি করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জোর করা হয়েছিল। বিভিন্নভাবে আমাদের নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে শুরু থেকেই জাতীয় পার্টি ছিল বলেও দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, ‘ছাত্রদের পক্ষে মামলা হয় যখন, তখনও সর্বাত্মক সমর্থন দেয়া হয় দলের পক্ষ থেকে। বৈষম্যের বিরুদ্ধে বরাবর সোচ্চার থেকেছে জাপা।

জি এম কাদের বলেন, ‘স্বাধীনতা আনতে ৭১-এর মতো এবারও ছাত্রদের জীবন দিতে হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের সফলতায় আনন্দিত আমরাও।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)