সর্বশেষ

স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও

1789793783.RupaWeb Popup (3)

মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় সাত লাখ টাকার মূল্যবান মালামাল নিয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রী উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হওয়ার পর গত পাঁচ দিনেও ওই গৃহবধূর কোনো খোঁজ মেলেনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তাঁর সন্ধান না পাওয়ায় দুই পরিবারের পক্ষ থেকেই গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

নিখোঁজ ওই গৃহবধূর নাম রুপা আক্তার (১৯)। তিনি ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী। রুপার বাবার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামে; তাঁর বাবার নাম ফেরদাউস মোল্লা। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাবার বাড়ি যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে বের হন রুপা। এরপর তিনি আর গন্তব্যে পৌঁছাননি। আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে প্রবাসী স্বামী আশিক মাতুব্বর অভিযোগ করেন, রুপা বাড়ি থেকে বের হওয়ার সময় স্বর্ণালংকারসহ প্রায় সাত লাখ টাকার মালামাল সঙ্গে নিয়ে গেছেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও মেয়ের কোনো সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে মঙ্গলবার রাতেই ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুপার বাবা ফেরদাউস মোল্লা। এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জিডি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ গৃহবধূকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup