Long Popup (2)
সর্বশেষ

যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ভিডিও ভাইরাল, পুলিশ বলছে গুজব

Tang 20251004122210ProbashircityWebPopupUpdate

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টোল প্লাজার সামনে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়। এতে মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতদল যাত্রীদের ওপর হামলা চালাচ্ছে। ভিডিওর লেখায় বলা হয়, চারপাশে লোকজন থাকলেও কেউ প্রতিবাদ করছে না এবং আইনশৃঙ্খলা বাহিনীও নীরব রয়েছে। এমনকি ক্যাপশনে মানুষকে অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে পুলিশ এ ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ভিডিওটি টাঙ্গাইল বা যমুনা সেতু এলাকায় ধারণ করা হয়নি। কারণ যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার মহাসড়কে কোনো আইল্যান্ড নেই, অথচ ভিডিওতে মাঝ রাস্তার আইল্যান্ড দেখা যাচ্ছে।

যমুনা সেতু পূর্ব থানার ওসি শেখ মোহাম্মদ রুবেল জানান, সেতু থেকে এলেঙ্গা ও সিরাজগঞ্জ পর্যন্ত প্রতিটি অংশে হাই রেজুলেশন ক্যামেরা বসানো আছে এবং এগুলো দিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হয়। তাই ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মহাসড়কজুড়ে সক্রিয় সিসি ক্যামেরা ও টহল রয়েছে। ফলে ভাইরাল ভিডিওটি টাঙ্গাইলের নয় এবং এটি স্পষ্টতই ভুয়া তথ্য ছড়ানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate